কুমিল্লায় নয় বছরের শিশুকে ধর্ষণ, আটক ১


কুমিল্লার চৌদ্দগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ শেষে পালানোর সময় মামুন নামের এক বখাটেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
আটক মামুন উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ ছুপুয়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ধর্ষণের শিকার শিশুর মা ছকিনা বেগমের দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, দক্ষিণ ছুপুয়া গ্রামের বখাটে মো. মামুন(৩৫) বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী জমিতে ধানের আগাছা (নারা) কাটতে থাকা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে তার মা ও পাশ্ববর্তী লোকজন এগিয়ে গেলে মামুন পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













