কুমিল্লায় ২ শিশু হত্যার প্রধান আসামি গ্রেফতার


কুমিল্লার ঢুলীপাড়া এলাকায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি সৎ ভাই মো. আল সফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ থেকে সফিউলকে গ্রেফতার করা হয়। মোবাইল নম্বর ট্র্যাক করে প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন হত্যার দায় স্বীকার করেছেন।
প্রসঙ্গত, ঢুলীপাড়া এলাকায় গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই সফিউলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গত রোববার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। সে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













