কে এই অষ্টাদশী তরুণী!


বয়স আনুমানিক ১৮ বছর। কিন্তু এই তরুণীর পরিচয় পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে ১১ দিন ধরে পড়ে আছে এক তরুণীর লাশ।
বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ওই তরুণীর ঠিকানা খুঁজে পাচ্ছে না নগর পুলিশ। তার বয়স আনুমানিক ১৮।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষপানের পর গত ৪ সেপ্টেম্বর নগরের বহদ্দারহাট থেকে আসা অজ্ঞাত এক ব্যক্তি ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
এসময় হাসপাতালের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম লেখা হয়েছিল সাদিয়া বেগম। স্বামীর নাম লেখা হয়েছে মো. খায়রুল। চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মারা যান সাদিয়া।
মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানালে চান্দগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।
হাসপতালের নিবন্ধন খাতায় কেবল নাম লেখা রয়েছে। তাই তার বিস্তারিত জানাও যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













