মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোচের বিরুদ্ধে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ জাতীয় স্তরের শুটারের

কোচের বিরুদ্ধে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন ভারতের এক জাতীয় স্তরের শুটার। অভিযুক্ত কোচও খ্যাতনামা শুটার।

তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। অর্জুন পুরস্কারও পেয়েছেন তিনি। পুলিশে অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক অভিযুক্ত কোচ। তাঁর মোবাইল ফোনও বন্ধ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার চাণক্যপুরী থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা শুটার। তিনি জানিয়েছেন, গত ১২ নভেম্বর তাঁর জন্মদিনের পার্টিতে মাদক মেশানো কোমল পানীয় খাইয়ে দেন কোচ। এরপরেই তিনি আংশিক অচেতন হয়ে পড়েন।

এরই সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেন কোচ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর কোচের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ এবং ৩২৮ ধারায় অপরাধের উদ্দেশে বিষজাতীয় কিছু খাওয়ানোর অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

এই মহিলা শুটার চাণক্যপুরী অঞ্চলে একাই থাকতেন। গত সাত-আট মাস ধরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে কোচিং করাচ্ছিলেন। তাঁরা ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং সম্পর্কে জড়ান। ওই মহিলা বাড়ির লোকের অমতেই কোচের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। মাঝেমধ্যেই ওই মহিলার বাড়িতে এসে থাকতেন তাঁর কোচ। জন্মদিনের পার্টিতে ধর্ষণের পর তিনি বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে বেঁকে বসায় পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
সূত্র: এবিপি

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী