বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোটচাঁদপুরে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বাকিরা হলেন যুবলীগের ওয়ার্ড সভাপতি কৃষ্ণ কুমার, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী রাজু আহম্মেদ ও আজগার আলী। পলাতক রয়েছে সবুজ নামে আরেক আসামি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ধর্ষণের অভিযোগে থানায় বুধবার দুপুরে পাঁচজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ মে কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ও মনোহরপুর গ্রামের দুই তরুণী গার্মেন্টে কাজের সন্ধানে ঢাকা যাওয়ার জন্য কোটচাঁদপুর স্টেশনে আসেন। রাতে তারা ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করছিলেন। এ সময় যুবলীগ নেতা কৃষ্ণ, রাজু, সবুজ, আজগার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন তাদের তুলে নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নির্যাতিতা দুজনের মধ্যে একজন ঢাকায় রয়েছে। বুধবার বিকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই মেয়েকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ বলেন, যেহেতু কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, আমরা তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠাবো।

এদিকে, বিকালে ধর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন জড়িত নন দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী