বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাইয়ে কিশোরীকে ধর্ষণ

নেত্রকোনায় খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাইয়ে এক কিশোরীকে (১৪) অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সন্ধ্যায় জামাল উদ্দিন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা ও মা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে তাঁরা বাড়ি ফেরেননি। এ সুযোগে রাতে একই গ্রামের জামাল মিষ্টিজাতীয় খাবার নিয়ে ওই কিশোরীর বাড়ি যান। বাড়িতে ওই কিশোরীর বৃদ্ধ দাদা ও ছোট ভাই ছিল।

ওই মিষ্টি খাওয়ার পর সবাই অচেতন হয়ে পড়েন। এই সুযোগে জামাল কিশোরীটিকে ধর্ষণ করেন। প্রতিবেশীরা সকালে খোঁজ নিয়ে বিষয়টি জানতে পারেন। কিশোরীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান বলেন, মেয়েটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী