খালেদা জিয়াকে গ্রেফতার করতে পুলিশকে আদালতের তাগিদ


১৫ আগস্ট জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে তাগিদ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম গুলশান থানা পুলিশকে এ তাগিদ দেন।
মামলার বাদী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতা গাজী জহিরুল ইসলামের আইনজীবী দুলাল মিত্র জানান, গত বছরের ৩১ অগাস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে খালেদার ওই জন্মদিনকে ‘ভুয়া ও প্রতারণামূলক’ বলা হয়।
তিনি আরো জানান, গতবছরের ১৭ নভেম্বর এ মামলায় খালেদাকে গ্রেপ্তারে পরোয়না জারি করার পর সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













