খেলতে গিয়ে শিশু ‘ধর্ষণের শিকার’
রাজধানীর যাত্রাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার এ ঘটনা ঘটে বলে শিশুটির স্বজনরা দাবি করেন।
শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
শিশুটির স্বজনরা অভিযোগ করেন, বাড়িওয়ালার ছেলে নাজিম উদ্দিন (২৮) এ ঘটনার সঙ্গে জড়িত। শিশু খেলছিল। পরে তাকে পাঁচতলায় নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটি ধর্ষণের শিকার হয় বলে স্বজনরা জানান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে আটক করি। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













