বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গঙ্গা এবং যমুনা নদীকে মানুষের মত অধিকার দিল আদালত

ভারতের হিন্দুদের কাছে খুবই পবিত্র বলে বিবেচিত গঙ্গা এবং যমুনা নদীকে ‘জীবন্ত মানবিক সত্তা’ বলে ঘোষণা করেছে একটি আদালত।
হিমালয় রাজ্য উত্তরখন্ডের হাইকোর্ট তাদের এক রায়ে বলেছে, এই দুই নদীকে যদি ‘জীবন্ত মানবিক সত্ত্বা’ হিসেবে গণ্য করা হয়, সেটি এই দুটি নদীকে সংরক্ষণ এবং দূষণ থেকে রক্ষায় সহায়ক হবে।

উল্লেখ্য গঙ্গা এবং যমুনা বহুদিন ধরেই মারাত্মক দূষণের শিকার। এই দুটি নদীকেই ভারতের বেশিরভাগ হিন্দু তাদের দেবী হিসেবে বিবেচনা করে।

উত্তরখন্ডের হাইকোর্ট তাদের রায় দেয়ার ক্ষেত্রে এই বিষয়টিরও উল্লেখ করেছে।

আদালত বলেছে, এই দুটি নদীর ব্যাপারে হিন্দুদের অগাধ বিশ্বাস রয়েছে এবং তারা সম্মিলিতভাবে এই দুই নদীর সঙ্গে এক ধরণের একাত্মতা বোধ করে।

কোন নদীকে ‘জীবন্ত মানবিক সত্তা’ বলে ঘোষণা এটা প্রথম নয়। এর আগে নিউজিল্যান্ডের হোয়াংগানুই নদীকেও একজন জীবন্ত মানুষের মতো মানবিক অধিকার দেয়া হয়েছিল।

উত্তরখন্ডের হাইকোর্ট বলেছে, ভারতের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ মনে করেন, নদী তাদের জীবনের অস্তিত্বের সঙ্গে জড়িত। এটি তাদের শারীরিক এবং আধ্যাত্মিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। কিন্তু শিল্পায়ন আর দ্রুত নগরায়নের ফলে দুটি নদীই এখন মারাত্মকভাবে দূষিত।

উত্তরখন্ডের দুজন সরকারি কর্মকর্তাকে এই দুটি নদীর আইনগত অভিভাবক নিয়োগ করা হয়েছে।
পরিবেশবাদীরা আশা করছেন আদালতের এই রায়ের পর এখন গঙ্গা ও যমুনাকে দূষণমুক্ত করার বিষয়টি অগ্রাধিকার পাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প