রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গভীররাতে ছাত্রীকে অশোভন ম্যাসেজসহ ‘কু-প্রস্তাব’! ঢাবি শিক্ষকের অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম অমিতাভ বিশ্বাস। তিনি ২০১৪ সালে ৩১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে যোগদান করেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।

ওই বিভাগের মাস্টার্সের এক ছাত্রী অভিযোগ করলে পদার্থ বিজ্ঞান বিভাগ সিএনডি কমিটি এ সিদ্ধান্ত নেয়।

বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওই ছাত্রী অমিতাভ বিশ্বাসের নামে লিখিত অভিযোগ করেন। ইমেইল পাঠানো ও গভীর রাতে এসএমএস দেয়া, শিক্ষকের রুমে ডাকা ও তার পরীক্ষার মার্ক ঝুঁলিয়ে রাখার কথা অভিযোগে উল্লেখ করেন ওই শিক্ষার্থী।

হাইকোর্টের যৌন হয়রানি নীতিমালার সংজ্ঞায় বলা আছে, শারীরিক ও মানসিক যেকোনো ধরনের নির্যাতন যৌন হয়রানির পর্যায়ে পড়ে। ইমেইল, মুঠোফোন, এসএমএস, পর্নোগ্রাফি, যেকোনো ধরনের চিত্র, অশালীন উক্তিসহ কাউকে ইঙ্গিতপূর্ণ আচরণ যৌন হয়রানির মধ্যে পড়ে।

জানা যায়, অভিযোগের পর গত ২১ নভেম্বর কমিটির আট সদস্য একটি বৈঠক করেন। ওই বৈঠকে তাকে শিক্ষাকার্যক্রম থেকে সাময়িক বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার বলেন, ‘বিভাগের এক ছাত্রী এক শিক্ষকের বিরুদ্ধে মেইল দেয়া, মার্ক পেন্ডিং রাখাসহ তাকে মানসিক চাপে রাখার অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সিএনডির কমিটি সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই শিক্ষককে শিক্ষাকার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি জানান, এ সংক্রান্ত প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তারা তাদের সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমরা শুনেছি। বিভাগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এগুলো যাচাই করে আমরা সিদ্ধান্ত নেব।’

বিভাগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক অনার্স চতুর্থ বর্ষে কম্পিউটেশনাল ফিজিক্স (সিপি) একটা কোর্স নিতেন। অভিযোগকারী ছাত্রীর এই কোর্সের দুটো ইনকোর্স পরীক্ষার নম্বর তিনি ঝুলিয়ে রাখেন। অভিযোগকারী একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত