গভীর রাতে জিন তাড়ালেন কবিরাজ, গৃহবধূ হাসপাতালে


জিন তাড়ানোর নামে গৃহবধূকে ধর্ষণ করেছেন কবিরাজ। রাজশাহীর বাগমারা উপজেলার গোপালপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।
ধর্ষণের শিকার গৃহবধূ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা জানাজানি হলে ভণ্ড কবিরাজ পালিয়ে যান।
ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী জানান, তার স্ত্রী কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী তাকে চিকিৎসার জন্য কবিরাজ সাইদুর দেওয়ানের বাড়িতে নিয়ে যান। এ সময় সাইদুর জানান, গৃহবধূর শরীরে পাগলা জিন ভর করেছে। গভীর রাতে জিন তাড়াতে হবে। সাইদুর গৃহবধূকে তার বাড়িতে রেখে সবাইকে চলে যেতে বলেন। তার কথামতো গৃহবধূর স্বামী তাকে কবিরাজের বাড়িতে রেখে বাসায় চলে যান।
দুই ঘণ্টা পর তিনি গিয়ে দেখেন, তার স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় গৃহবধূ তাকে ধর্ষণের কথা জানান। এ নিয়ে হট্টগোল শুরু হলে কবিরাজ সাইদুর কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, কবিরাজ সাইদুরের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। ২০১১ সালের আগস্টে রাহেলা বেগম নামে পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধাকে চিকিৎসার নামে পাঁচ ঘণ্টা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখেছিলেন তিনি।
বাগমারা থানার ওসি নাসিম আহমেদ জানান, অভিযোগকারীর বাড়ি উপজেলার দেওলিয়া গ্রামে। লিখিত অভিযোগের ভিত্তিতে কবিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













