শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাইবান্ধার চরাঞ্চলে অভিযান অব্যাহত জঙ্গির খোঁজে

জঙ্গি আস্তানার সন্ধানে দ্বিতীয় দিনের মতো গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এ অভিযান শুরু হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নিচ্ছেন।

সকালে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌকায় করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রা শুরু করেন। পরে তাঁরা ফুলছড়ি উপজেলার ফজলুপুর এবং ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ী, তালতলা, খাটিয়ামাড়িসহ নদীবেষ্টিত বিভিন্ন চর এলাকায় অভিযান শুরু করেন।

ময়নুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধানে ও তালিকাভুক্ত মামলার আসামি গ্রেপ্তার এবং নৌ-ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চলছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এর পর পর্যায়ক্রমে সাঘাটা, সুন্দরগঞ্জের চরাঞ্চলেও অভিযান চালানো হবে।

এর আগে গতকাল সকাল ৬টা থেকে শুরু করে টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে মোল্লারচর ইউনিয়নের সিধাইল থেকে শুক্কুর নামের এক ‘ডাকাতকে’ আটক করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত