গাজীপুরে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা


গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে আক্তার হোসেন খন্দকার (৪৫) নামে এক সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি প্রহলাদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী। তার প্রতীক ছিল মোরগ। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আসন্ন ইউপি নির্বাচনের তিন দিন আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বনকড়া আমুনা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ এপ্রিল এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে পাশ্ববর্তী গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে যান আক্তার হোসেন।
সেখান থেকে তিনি ও তার চাচাতো ভাই জমির খন্দকার মোটরসাইকেল যোগে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন।
পথে বনকড়া আমুনা এলাকায় রাস্তা খারাপ থাকার কারণে জামির মোটরসাইকেল থেকে নেমে যান। আর আক্তার হোসেন গতি কমিয়ে মোটরসাইকেলে করে আসছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত আক্তার হোসেনকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামির খন্দকার এগিয়ে এসে আক্তারকে রক্ষা করতে চাইলে তাকে অস্ত্র দেখিয়ে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। তার চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে রাত ১২টার দিকে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের চাচাত ভাই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. বাতেন খন্দকার জানান, স্থানীয় আনসার আলী, কাজল, জাকির ও মনির তিন চার দিন আগে নির্বাচনী প্রচারণা চলাকালে নিহত আক্তার হোসেনের স্ত্রীকে হুমকি দেন। তারা আক্তার হোসেনকে নির্বাচন থেকে সরে যেতে বলে।
পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে বলে আ. বাতেন জানান।
এ দিকে আক্তার হোসেন হত্যার প্রতিবাদে সকালে মারতা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আক্তার হোসেন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













