ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সংগঠনটির সদর উপজেলা কমিটির সভাপতিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা রফিকুর রহমান রাহাতকে (২৬) ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের কামারপট্টি চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টার দিকে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাত শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে মিনিপার্কে যাচ্ছিলেন।
কামারপট্টির চৌমাথায় এলে আগে থেকে ওত পেতে থাকা জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগকর্মী রাহাতকে ঘিরে ফেলে। এ সময় তারা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাহাতকে আহত করে। স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে আহত ছাত্রলীগ নেতা রফিকুর রহমান রাহাত গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি মিনিপার্কে যাওয়ার পথে অতর্কিতভাবে মোটরসাইকেলে জেলা ছাত্রলীগের সভাপতি ও তাঁর লোকজন এসে আমার ওপর হামলা করে। চারদিক থেকে আমাকে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে আহত করে তারা।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঙ্গে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাতের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে গত ১৩ এপ্রিল জেলা ছাত্রলীগ সভাপতির শহরের কালিবাড়ি সড়কের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আজিম ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাতের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী। এ ঘটনার পর থেকে দুইপক্ষে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সদর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে আহত করা হয়।
তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, ‘আমি মারামারির মধ্যে ছিলাম না, এ ঘটনা কারা ঘটিয়েছে তাও জানি না।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, রাহাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সেখানে রয়েছে। শহরের নিরাপত্তা বজায় রাখার জন্য পুলিশ টহলরত অবস্থায় রয়েছে। এ ব্যাপারে এখনো অভিযোগ পাইনি, পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













