বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলার অর্থ জোগানদাতা রোকন, তানভীর, জাহিদ

সিরিয়ায় পালিয়ে যাওয়া জঙ্গি ডা. রোকনুজ্জামান, আজিমপুরে নিহত তানভীর কাদরী ও মিরপুরে নিহত চাকরিচ্যুত মেজর জাহিদ গুলশান হামলায় অর্থের জোগান দিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

গতকাল সোমবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের’ (জেএমবি) সাত সদস্যকে আটকের পর সংবাদ সম্মেলনে এমন দাবি করেন মনিরুল।

গত পয়লা জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।

ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ হামলার পর মোট ২৯ জন নিহত হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

আটক জঙ্গিদের বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে গুলশান হামলার প্রসঙ্গ টানেন মনিরুল। আটক সাতজনের বিষয়ে তিনি বলেন, আটক সাত জঙ্গি সাংগঠনিক অর্থের জোগান দিতেই ডাকাতির মতো কাজে লিপ্ত হয়েছিল। তাদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠন করা ৬৭ ভরি স্বর্ণ, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০টি গুলি ও ছয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মনিরুল ইসলাম আরো বলেন, ‘তারা (সাতজন) এই ডাকাতি করে মূলত অস্ত্র, বিস্ফোরক এবং তাদের যে সমস্ত নেতারা জেলখানায় রয়েছে তাদের মামলা চালানো এবং তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তদবির করছিল।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী