গুলি ছুড়ছে জঙ্গিরা !


জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামের একতলা বাড়িটি আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ঘিরে রাখা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এসি ওয়াহিদুজ্জামান নূর।
তিনি সকাল সাড়ে ৮টার দিকে জানান, একতলা ভবনটি যখন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘিরে ফেলে তখন ভেতর থেকে গুলি ছোড়া হয়। এরপর বাড়িটির চারপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো সদস্য মোতায়েন করা হয়। এদিকে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













