গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী আটক


নবীগঞ্জে যৌতুকের জন্য গীতা রানী দাশ নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্বামীসহ তিনজনকে আটক করেছে।
রোববার সকালে নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গীতা রানী দৌলতপুর গ্রামের লিটন দাশের স্ত্রী।
সকালে লিটনের পাশের একটি বাড়িতে তালাবদ্ধ অবস্থায় গৃহবধূ গীতার পোড়া লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গীতা মানসিক রোগী ছিলেন। সে আত্মহত্যা করেছে।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, যৌতুকের জন্য প্রায় সময়ই গীতা রানী দাশকে মারধর করত তার স্বামী লিটন দাশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত গীতা মানসিক রোগী ছিলেন। তবে এটি হত্যা না আত্মহত্যা, কিছুই বলা যাচ্ছে না। এ ঘটনায় স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













