গোপালগঞ্জের দুই কিশোরীকে মগবাজারে সপ্তাহ ধরে ধর্ষণ
রাজধানীর মগবাজারের মধুবাগ হাজি টাওয়ারে দুই কিশোরীকে প্রায় এক সপ্তাহ আটক রেখে ধর্ষণ করেছে দুই বন্ধু। তাদের মধ্যে মহিউদ্দিন (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দুই কিশোরীকেও।
আজ বৃহস্পতিবার বিকালে দুই কিশোরীকে উদ্ধারের পর তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, ধর্ষিত দুই কিশোরী মামাতো-ফুফাতো বোন। ৭ অক্টোবর তারা গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় আসে তাদের পুরনো বন্ধু খোকনের হাজি টাওয়ারের ১০ তলার অ্যাপার্টমেন্টে। পরদিন খোকন তার বান্ধবীকে ধর্ষণ করেন।
এরপর গত ১১ অক্টোবর খোকনের বন্ধু মহিউদ্দিন ধর্ষণ করেন খোকনের বান্ধবীর বোনকে। এরপর তাদের ওই ভবন থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি।
আজ বৃহস্পতিবার বিকালে খোকন ও মহিউদ্দিনের অজান্তে ঘর থেকে বেরিয়ে রমনা থানায় পুলিশের কাছে অভিযোগ করে একজন কিশোরী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরেক ধর্ষিতাকে উদ্ধার করে এবং এ ঘটনায় অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













