গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা


গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে ফাতেমা বেগম ওরফে অন্তরা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে শ্বশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার গভীর রাতে তাকে হত্যা করা হয় বলে নিহতের স্বজনরা দাবি করেছে।
সে ওই গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী। নিহতের স্বামী ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টে চাকরি করেন। ওই গৃহবধূর মা আম্বিয়া বেগম জানান, বুধবার রাতে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। পরে তারা ওই গৃহবধূকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মুকুল হোসেন সরদার জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশ গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন













