গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ উদ্ধার


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজের ৩ দিন পর আলী মল্লিক (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯ টার দিকে ঘাঘর নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের আলম মল্লিকের ছেলে।
জানা গেছে, কিশোর আলী গোপালপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের গেটে আমড়া বিক্রি করতো। গত ১৭ আগষ্ট সে আমড়া নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। এ ঘটনায় আলীর বাবা আলম মল্লিক কোটালীপাড়া থানায় গত ১৮ আগষ্ট একটি জিডি দায়ের করেন (জিডি নং-৭১০, তাং- ১৮.০৮.২০১৬ ইং)। আজ শনিবার সকাল ৮ টার দিকে আলি মল্লিকের বাবা আলম মল্লিক বাড়ী থেকে তিনশ” গজ দুরে ঘাঘর নদীর পাশে একটি কলাবাগানে ভাসমান অবস্থায় ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে সময়ের কণ্ঠস্বরকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন













