গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত


গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত হেলপারের পরিচয় জানা যায়নি। আহত সবাই গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থী।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, বাংলা বিভাগের শিক্ষক শাহ আলম, অর্থনীতি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষার্থী নিউটন, হেলাল ও সুমন। বাকি তিনজনের নাম জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সদর উপজেলার সোনাশুর এলাকায় সিগন্যাল লাইটবিহীন দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে ছাত্র-শিক্ষকদের বহনকারী বাস। এ সময় ট্রাক মেরামতরত অবস্থায় ট্রাক হেলপার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। শিক্ষক ও শিক্ষার্থী বহনকারী বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জে ফিরছিলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন













