বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ১০টি স্থাপনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টার দিকে স্থাপনাগুলো উদ্বোধন করেন তিনি।

স্থাপনাগুলোর মধ্যে পাঁচটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর বাকি পাঁচটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন করা স্থাপনাগুলো হলো টুঙ্গীপাড়া প্রধান ডাকঘর, ঘোনাপাড়ায় নবনির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, মধুমতি নদীর ওপর চাপালি সেতু, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি ও জাতীয় মহিলা সংস্থা ভবন।

যেসব স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে, সেগুলো হলো—শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানি-গোবরা নতুন রেল লাইন প্রকল্প এবং টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজের।

এর আগে সকাল ১০টার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ১১টার দিকে সড়ক পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

বিকেলে রাজধানীতে ফিরে আসার আগে প্রধানমন্ত্রী কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আইডিয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ