বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

অপহরণের পর ১২ দিন আটকে রেখে বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে আজ শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, উপজেলার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা ও গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী গত ৫ নভেম্বর বিকেলে বাড়ির সামনের রাস্তায় ঘুরতে বের হয়। এ সময় একই গ্রামের শাহ আলম ডাক্তারের ছেলে আবুল হোসেন ও তার তিন সহযোগী ওই ছাত্রীর গতিরোধ করে। একপর্যায়ে তাকে অপহরণ করে তারা। এরপর অপহরণকারীরা তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে আবুল হোসেন। এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণকারী আবুল হোসেনের নাম উল্লেখ করে চারজনকে আসামি করে গত ১১ নভেম্বর সকালে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এসআই নজরুল আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর পালরদী গ্রামে অভিযান চালান। এ সময় একটি বাড়ি থেকে অপহরণ ও ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। ধর্ষণকারী আবুল হোসেনসহ আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে এসআই নজরুল জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী