বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুম নষ্ট করায় ৬ বছরের শিশুর পুরুষাঙ্গ কেটে নিল তার খালা!

ঘুম নষ্ট করায় ছয় বছর বয়সী এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন লিউ তাও। এ ঘটনায় ওই ক্ষ্যাপাটে চীনা নারীর দশ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি স্টার’।

গত ১১ অক্টোবর হুনান প্রদেশের শাওডং কাউন্টিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তরুণী লিউ তাও। ঘটনার দিন তিনি নিজের ঘরে আরাম করে ঘুমাচ্ছিল। এ সময় তার ছয় বছরের বোনপো জিয়াওমিং ওই ঘরে ঢুকে খেলতে শুরু করে। এতে লিউর ঘুম ভেঙে যায়। তিনি শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে ফের ঘুমোতে যান। কিন্তু জিয়াওমিং ফের তারা খালার ঘরে ঢুকে খেলতে থাকে। এতে প্রচণ্ড রেগে যান লিউ। তিনি ছুটে গিয়ে সব্জি কাটার চাকু এনে চিয়াওমিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। নির্মভাবে কেটে ফেলেন শিশুটির গোপনাঙ্গ এবং হাতের কয়েকটি আঙ্গুল। এছাড়া শিশুটির মাথা ও মুখেও আঘাত করা হয়।

রক্তাক্ত শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসকরা তার কেটে ফেলা অঙ্গটির খোঁজ করলে লিউ তা জানাতে অস্বীকার করেন। পরে বহু খোঁজাখুঁজির পর তার ঘরের ফুলদানি থেকে তা উদ্ধার করা হয়। তবে তার কাটা গোপনাঙ্গ আর হাতের আঙ্গুলগুলো জোড়া দেয়া নিয়ে সংশয়ে রয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় লিউকে আটক করেছে পুলিশ। বিচারে তার দশ বছরের কারাদণ্ড হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত