বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুষের টাকাসহ উপসচিব হাতেনাতে গ্রেপ্তার !

ঘুষ নেয়ার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত উপসিচব মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োজিত। গ্রেপ্তারের পর তাকে খিলগাঁও থানায় সোপর্দ করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টচার‌্য ঢাকাটাইমসকে এ তথ নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, উপসচিব মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য সড়ক ও জনপথের ঠিকাদার মাইনুদ্দিন চৌধুরীর কাছে ঘুষ দাবি করে আসছিলেন। তাকে এক লাখ ৯০ হাজার টাকা দেন মইনুদ্দিন। কিন্তু তিনি আরো নয় লাখ টাকা দাবি করেন মইনুদ্দিনের কাছে।

এ ব্যাপারে দুদকের কাছে অভিযোগ করেন মইনুদ্দিন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয়। সেখানে মিজানকে ঘুষের টাকা দেয়ার পর তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা।

খিলগাঁও থানায় সোপর্দ করা মিজানুরকে কাল সোমবার আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী