শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুষের টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী গ্রেফতার

ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল।

মঙ্গলবার নৌ পরিবহন দফতরে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয় বলে যুগান্তরকে জানান দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, বেলা দুইটার দিকে বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।

ঘুষ গ্রহণের ঘটনায় নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দুদক কর্মকর্তা আরও জানান, বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস’র জাহাজের নকশা অনুমোদনের জন্য তিনি এই টাকা গ্রহণ করেছিলেন। ওই প্রতিষ্ঠানের অথরাইজড পার্সন এএনএম বদরুল আলমের কাছ থেকে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২১টি জাহাজের নকশা অনুমোদনের জন্য প্রতিটি জাহাজের জন্য আকারভেদে ৫-১৬ লাখ টাকা দাবি করেছিলেন ফখরুল ইসলাম।

আজ একটি জাহাজের নকশা অনুমোদনের জন্য তিনি ঘুষ গ্রহণ করেছিলেন।

দুদকের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম জানান, নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ পন্থায় অর্থ উপার্জনের বেশ কিছু অভিযোগ রয়েছে। একইসঙ্গে ইস্কাটনের শান্তা টাওয়ারের এ ও বি টেনের তিনকোটি টাকার ফ্ল্যাটে তার বিলাসবহুল জীবনযাপনেরও তথ্য রয়েছে দুদকের কাছে। এসব বিষয়ে তদন্ত চলবে বলে জানান তিনি।

গ্রেফতার অভিযানে নেতৃত্বে দেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। অভিযানে অংশ নেয়া অন্যদের মধ্যে ছিলেন দুদকের ঢাকা-১ এর উপ পরিচালক মো. ইব্রাহিম, সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল ওয়াদুদ, মো. মনিরুল ইসলাম, নুর-ই আলমসহ মোট ৯ সদস্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী