শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুষ না পেয়ে নির্যাতন : দুই পুলিশকে তলব

আবু সাঈদ নামে এক যুবকের কাছ থেকে ঘুষ না পেয়ে থানায় ঝুলিয়ে উল্টো করে নির্যাতন করার ঘটনায় যশোরের দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। দুই পুলিশ কর্মকর্তা হলেন- যশোর কোতোয়ালি থানার এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান।

একইসঙ্গে ঘটনায় জড়িত থাকায় তাদেরকে আগামী ২৫ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নির্যাতন করার কারণ ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

সেইসঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে এক মাসের মধ্যে যশোর জেলা পুলিশ সুপারকে (এসপি) প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এ তথ্য জানান ওই বেঞ্চের ডিপুর্টি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

উল্লেখ, গত ৪ জানুয়ারি বুধবার থানার ভেতর দু’পায়ের মাঝে গরান কাঠ দিয়ে পিঠ মোড়া করে উল্টো ঝুলিয়ে পেটানো হয় এই যুবককে। আবু সাঈদ যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মাদক বিক্রেতা নুরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাঈদকে বুধবার রাতে আটক করেন যশোর কোতোয়ালী থানার সিভিল টিমের এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান। পরে তার কাছে দুই লাখ টাকা দাবি করেন ওই দুই কর্মকর্তা। ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডক্যাপ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে গরান কাঠ দিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়। পরে ৫০ হাজার টাকা দিয়ে ওই রাতেই ছাড়া পায় সাঈদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত