চট্টগ্রামের চাক্তাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই


রমজান মাসে খাবারের তালিকায় রয়েছে সেমাই। সু-স্বাদু এই সেমাই এখন হোটেল থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রমজান মাসে এই সেমাইয়ের কদরটা একটু বেশি। আর তাই সেই সুযোগ লাগাতে চট্টগ্রামের কিছু অসাধু ব্যবসায়ী নিম্ন মানের ময়দা দিয়ে অস্বাস্থকর পরিবেশে তৈরি করছে সেমাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিল্প নগরী চাক্তাই এলাকায় গিয়ে এসব চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, ভবনের ছাদের উপর খোলা আকাশের নিচে শুকানো হচ্ছে সেমাই। পাশে রয়েছে মুছা নামের একটি সেমাই ফ্যাক্টরি।
ভিতরে গিয়ে দেখা যায়, পোষাক ছাড়া খালি গায়ে ময়দার খামি মাখছে দুজন। আর কারীগরের শরীর দিয়ে পড়ছে ঘামের ফোঁটা। পাশে একটি পানির ট্যাংক। পানিগুলোও অপরিস্কার।
সূত্রে জানা যায়, চাক্তাই ও আশাপাশে অন্তত ১৪টি মতো সেমাই কারখানা রয়েছে। বিশেষ করে রমজান আসলে এ মিল চালু করে ব্যবসায়ীরা। বেশি লাভের আশায় নিম্ন মানের ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। খোলা আকাশের নিচে কোন রকম পর্দা ছাড়াই এসব সেমাইতে মাছিসহ নানান ধরনের পোঁকা বসছে। সুগন্ধি যায়গায় বের হচ্ছে দুর্গন্ধ।
যোগাযোগ করা হলে চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতি (চাক্তাই সেমাই মিল সসিতি) সভাপতি হাজী হারুন সওদাগর জানান, অত্যন্ত যত্ন করে কারিগররা সেমাই তৈরি করে। শুধু ময়দা আর পানি ছাড়া আর কোন উপাদান নেই।
দৈনিক কত সেমাই তৈরি হয় জানতে চাইলে তিনি বলেন, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে গড়ে একটি ফ্যাক্টরি থেকে ৩৫ মণ সেমাই তৈরি করতে পারে। এক টুরিতে ৩৫ কেজি করে সেমাই থাকে। ১,২৫০ টাকা করে টুরি পাইকারী বিক্রি করা হয়।
চট্টগ্রামসহ কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ছাড়াও ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, পটুয়াখালীতে ব্যবসায়ীরা এখান থেকে সেমাই রফতানি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













