সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ ছাত্রলীগ কর্মী নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন নিখোঁজ ছাত্রলীগ কর্মী। তার নাম মো. হাসান (১৮)। তিনি খুলশী থানা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে খুলশী থানার এসআই সামিহ উদ্দিন জানান, গতকাল সোমবার রাতে নিখোঁজ হন হাসান। এরপর এক কিশোর মঙ্গলবার সকালে দেবারপাড় এলাকায় তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওই কিশোরের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসানের ছোট ভাই বশির। সে হাসানকে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১১টার দিকে মৃত্যু হয় তার। এ ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হামিদুর রহমান জানান, হাসপাতালে আনার এক ঘণ্টা পর মৃত্যু হয় হাসানের। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’