সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে বিএনপি’র শোডাউন

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শোডাইন করলো চট্টগ্রাম বিএনপি। মহানগর বিএনপির নতুন কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নেতৃত্বে নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকালে রীতিমতো মাঠ গরম করে রাখে।দীর্ঘ দিন পর বিএনপি যেন প্রাণমুখে মিছিল-সমাবেশ করলো চট্টগ্রামের মাটিতে।

এসময় তারা শ্লোগানে শ্লোগানে মুখর করে তুলে বন্দর নগরীটি।নগরীর কাজীর দেউরি এলাকায় বৃহস্পতিবার বিকেল ৩টায় মিছিল শেষে সমাবেশ করে চট্টগ্রাম মহানগর কমিটি। নগরীর বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে ফেস্টুন,ব্যানারে সজ্জিত মিছিল নিয়ে কাজীর দেউরি মোড়ে নগর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিলিত হন।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে নগরীর নুর আহমদ সড়ক দিয়ে এগিয়ে যায় নেতাকর্মীরা। কিন্তু দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে আগে থেকে দাঁড়িয়ে থাকা পুলিশের ব্যারিকেড দেখে শোভাযাত্রা নিয়ে আর এগোয়নি নেতাকর্মীরা। শেষে নসিমন ভবনের সামেনই থামে মিছিল। সেখানে ডা. শাহাদাতের সংক্ষিপ্ত বক্তব্যের পর কর্মসূচির সমাপ্তি ঘটান তারা।

কাজীর দেউরি এলাকার সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, “স্বৈরাচারী সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সম্প্রতি তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।”

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নিয়ে সরকার তাদের অপমান করতে চাইছে।

তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকার এখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। কখনো মুক্তিযুদ্ধ কখনো গণজাগরন মঞ্চ। তাদের নাটক বাংলার জনগন বুঝে গেছে। সরকারের এরকম সিদ্ধান্ত জনগণ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ স¤পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সাংগঠনিক স¤পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটির ঘোষণার পর নেতাকর্মীদের নানা প্রতিক্রিয়ার কারণে কোনরকম সভা-সমাবেশ নিয়ে মাঠে নামেনি শীর্ষ এই নেতারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত