চট্টগ্রামে মাঝারি মাত্রার ভূমিকম্প
চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন উপজেলায় মাঝারী ভুমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৬টা ২৮ মিনিটের দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। পরপর ৩ দফায় এ ভূমিকম্পন অনুভূত হয়েছে।
এ সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসেন। কেউ কেউ ভবনের ভেতরে আশ্রয় নেন।
চট্টগ্রাম ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি এবং ভূমিকম্পের উৎপত্তিস্থলের তথ্য জানাতে পারেননি চট্টগ্রামে অবস্থিত ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর পঙ্কজ জানান, মাঝারী আকারের ভূমিকম্পন অনুভব হয়েছে। তবে এখনো কোন ধরণের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘ভূমিকম্পে হতাহতের কোনো খবর নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













