চট্টগ্রামে মারামারি থামাতে গিয়ে খুন
চট্টগ্রামে মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাইদের লাঠির আঘাতে খুন হয়েছেন বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি। আজ বুধবার সকালে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের তমির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বোরহান ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সন্দ্বীপ থানার ওসি আবদুস সালাম বলেন, আজ সকালে পারিবারিক কলহের জের ধরে বোরহান উদ্দিনের দু চাচাতো ভাই কবির এবং শহীদুল্লাহ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় বোরহান থামাতে গেলে তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













