সোমবার, নভেম্বর ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে হাসপাতালে জুতার তাকে কন্যাশিশুর লাশ!

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের বাইরে জুতা রাখার তাক থেকে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। বয়স দেড় থেকে দুই বছরের মতো।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করেন। পুলিশ ধারণা করছে কেউ মৃত শিশুটিকে ফেলে গেছে।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, শিশুটি সদ্য মারা গেছে মনে হচ্ছে। তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গালের একপাশে একটি কালচে দাগ রয়েছে। এ ছাড়া গলার নিচের অংশে একটি লালচে দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

জানা গেছে, হাসপাতালের মূল ভবনের চতুর্থ তলায় বেশ কয়েকটি অস্ত্রোপচার কক্ষ রয়েছে। কক্ষগুলোর মাঝখানে একটি বারান্দায় জুতা রাখার তাক রয়েছে। সেখানেই শিশুটির লাশ রাখা ছিল।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, কে বা কারা একটি লাশ এনে ফেলে গেছে। আমরা পুলিশ ডেকে সেটা মর্গে পাঠিয়েছি। কারা ফেলে গেছে, সেটা এখনো বের করা যায়নি। এটি আমাদের কোনো ওয়ার্ডে মারা যাওয়া কোনো লাশ নয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার কক্ষের কর্তব্যরত এক চিকিৎসক তোয়ালে মোড়ানো অবস্থায় লাশটি দেখে আমাকে খবর দেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি এবং থানাকে অবহিত করি। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত