চট্রগ্রামে এক সাথে তিন জনকে হত্যা..!!


চট্রগ্রামের পাঁচলাইশ ও ডবলমুরিং এলাকায় ছুরিকাঘাতে তিন জন নিহত হবার খবর পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রামের ডবলমুরিং এলাকার হত্যা কান্ডের তথ্য পাওয়া গেছে। জানাযায়, আজ সোমবার সন্ধ্যায় থানার পোস্তারপাড় এলাকায় মো. সাগর (২৩) নামের এক পোশাক কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কারা কী কারণে তাকে খুন করেছে তা জানাতে পারেনি নিহতের পরিবার ও পুলিশ।
সাগরের বাবা শফিয়াল জানান, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তাকে কারা মেরেছে জানি না। আমি কার নামে মামলা করব।’ সাগরের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। পরিবারের সঙ্গে নগরের টাইগারপাস এলাকায় থাকতেন তিনি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সাগর পোস্তারপাড় এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কাজ শেষে করে সোমবার সন্ধ্যায় কারখানা থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে এখন পযর্ন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পাঁচলাইশের হত্যা কান্ডের বিস্তারিত আসছে…
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













