চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে


কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ফারাকপুর গ্রামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দুজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
শিশুটির মায়ের অভিযোগ, স্বপন ও কালাম নামের দুই ব্যক্তি গতকাল বিকেলে তাঁর মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করে।
আজ বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ‘মেয়েটি ভেতরে ক্ষত হয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে। তার অস্ত্রোপচার প্রয়োজন, আজই তাকে অস্ত্রোপচার করা হবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীকে স্বপন (২৭) ও আবুল কালাম (৩২) নামের দুই ব্যক্তি ধরে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবুল কালামের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, ধর্ষণের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পর রাতেই আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি স্বপনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













