বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি

ঠাকুরগাঁও থেকে ঢাকা আসার পথে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সুপারভাইজার ও ড্রাইভারের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকাল ১১ টায় ওই ছাত্রীর মা ঠাকুরগাঁও শহরের হানিফ কাউন্টারে এসে অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও থেকে ওই বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তার মেয়ে। পথিমধ্যে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইজ মেয়েটিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।

পরে ঢাকার গাবতলীতে গাড়িটি পৌঁছলে ড্রাইভার ও সুপারভাইজার প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করলে মেয়েটি কৌশলে তার আত্মীয়-স্বজনদের ফোন করলে তাকে সেখান থেকে উদ্ধার করে।

শহরের সাদেকুল ইসলাম নামে এক অভিভাবক জানান, গাড়িতে যদি এমন যৌন হয়রানি ঘটনা ঘটে। তাহলে আমাদের মেয়েদের বাইরে পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়বে। এই ঘটনার অভিযুক্তদের আইনের আওতায় আনা উচিত।

ঠাকুরগাঁও হানিফ কাউন্টারের ম্যানেজার নারায়ণ জানান, ঘটনাটি খুবই দু:খজনক। যেহেতু অভিযোগ পেয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আমরা ওই মেয়ের মায়ের অভিযোগ শুনেছি। দোষীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত