বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদপুরে ভয় দেখিয়ে এক মাস ধরে দুই শিশুকে ধারাবাহিক ধর্ষণ

চাঁদপুরের মতলবে ভয় দেখিয়ে এক মাস ধরে দুই শিশুকে ধষর্ণের দায়ে শিপন চন্দ্র শীল (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন বিচারিক হাকিমের আদালত। মতলব উত্তর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে শিপনকে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার দুই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, দুই শিশুকে ধর্ষণের দায়ে শিপন চন্দ্র শীলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ভয় দেখিয়ে দিনের পর দিন ওই শিশুদের ধর্ষণ করে আসছিল শিপন। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় তাদের ধর্ষণ করলে তারা ঘটনাটি পরিবারকে জানায়। এরপর থানায় মামলা হলে বুধবার রাতে শিপনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ জানান, মামলা করার পর রাতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সকালে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে শিপনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য দুই শিশুকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার দুই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর দুই শিশুকে একই বাড়ির দূরসর্ম্পকের চাচা শিপন প্রায় এক মাস ধরে নানাভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছেন। চিৎকার করলে বা বিষয়টি কাউকে জানালে শিশুদের মেরে ফেলার হুমকি দেওয়া হতো। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আলাদা করে শিশু দুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে শিপন। পরদিন বুধবার দুই শিশু বিষয়টি তাদের বাবা-মাকে জানালে রাতেই শিপনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক মামলা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী