বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদের মাটি আনা ব্যাগ নিলামে

মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণের পর যে ব্যাগে করে প্রথম সেখানকার পাথর এবং ধূলাবালি সংগ্রহ করে পৃথিবীতে এনেছিলেন, সেটি নিউ ইয়র্কে এক নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে।

১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেন মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এই ব্যাগটি ব্যবহার করেন। এটিতে এখনো চাঁদের ধূলা এবং কিছু ছোট পাথর আছে।

অজ্ঞাতপরিচয় এ ব্যক্তি নিলামে এটি কিনে নিয়েছেন।

এই ব্যাগটি নিলামে তোলা নিয়ে দীর্ঘদিন ধরে আইন লড়াই চলেছে এটির মালিকানা নিয়ে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

অ্যাপোলে ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটির সব কিছু সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়।
কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। এরপর ২০১৫ সালে একটি সরকারী নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে, তিনিই এটির আইনি মালিক। এরপর এই ব্যক্তি এটি নিলামে তোলেন বিক্রির জন্য।

সূত্র: বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প