মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাইতে আসলেন মেয়ের ধর্ষণের বিচার, কিন্তু গরুর চিন্তায় অস্থির মা

১৬ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে প্রভাবশালী দুর্বৃত্তরা। বিচার চাইতে থানায় এসেছেন মা। যেহেতু অপরাধীরা প্রভাবশালী, তাই তাদের বিরুদ্ধে কিছু বলার আগে বেশ আতঙ্কিত তিনি। তবে তার চেয়েও আতঙ্কিত তাঁর পেলে-পুষে বড় করা সাতটি গরুর ভবিষ্যৎ নিয়ে। যেগুলো আসলে তাঁর খেয়েপরে বেঁচে থাকার সম্বলও।

এদিক ওদিক তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে বললেন, ‘আমার গরুগুলার কিছু হইব না তো, আমি সবকিছুই কমু।’

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পরিত্যক্ত একটি বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার বিকেলে ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানেই এসব কথা বলেন ওই মা।

কিশোরীর মা জানান, বৃহস্পতিবার রাতে তাঁর মেয়েকে বাজার থেকে জোর করে তুলে নিয়ে যায় সজীবসহ (২২) অন্যরা। সেখানে পরিত্যক্ত একটি ঘরে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। ঘরটি স্থানীয় মাদকাসক্তদের আড্ডাখানা হিসেবে পরিচিত। পরে সেখানে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়।

বিষয়টি জানাজানি হলে মেয়ের ভবিষ্যৎ বিপদের মুখে পড়বে এবং সজীবসহ তাঁর সঙ্গীরা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে শুরুতে মুখ খোলেননি বলে জানালেন এই মা। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ ন্যায়বিচারের আশ্বাস দেয়। এরপরেই থানায় আসেন বলে জানান তিনি।

থানায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ওই মা আরো জানান, তাঁর বাড়িতে সাতটি গরু আছে। এগুলোই তাঁর সম্বল। অভিযুক্তরা এলাকায় অনেক প্রভাবশালী। ঘটনার পর তাঁরা ফোনে ও ডেকে নিয়ে তাঁকে গালাগালি করেছে। তিনি বলেন, ‘আমি সব বলুম, আমার গরুগুলার কিছু যাতে না হয়, আমি এর বিচার চাই।’

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এই ঘটনায় অভিযুক্তদের ধরতে এলাকায় পুলিশের একাধিক দল কাজ করেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সজীবের মা নয়নতারাকে (৪৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

সজীবের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় আগেও মামলা হয়েছে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে সজীবকে আজ শনিবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে।

নির্যাতিত কিশোরী পুলিশের হেফাজতে রয়েছে। আজই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানালেন অতিরিক্ত পুলিশ সুপার।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী