বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাকরি নিতে এসে প্রতারণার শিকার এই তরুণী, কিন্তু কেন??

ধামরাইয়ে গার্মেন্টে চাকরি নিতে আসা এক তরুণীরর কাছ থেকে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা হয়েছে এক প্রতারক। এ ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে।

জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ব্রাক্ষনবাড়ী দলিল উদ্দিনের মেয়ে নাজমা আক্তার চাকরি নেওয়ার উদ্দেশে আজ রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীতে অবস্থিত ‘স্নোটেক্স’ নামক পোষাক কারখানার প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে থাকে। এ সময় এক ব্যক্তি নাজমাকে বলেন, ‘তুমিতো চাকরি নিতে আসছ’। এতে নাজমা উত্তর দেয়-হ্যাঁ। তখন তার কাছে ওই ব্যক্তি আবেদনপত্র ও ছবি চায়। এতে চাহিদা মোতাবেক ওই ব্যক্তির কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন চাকরি প্রত্যাশী নাজমা। নাজমার ছবিতে কানের দুল পড়া আছে বিধায় ওই ছবিতে চাকরি হবে না। নতুন ছবি দিলে আজই চাকরি হবে তার। তখন নাজমাকে সহযোগিতার মনোভাব দেখিয়ে ওই ব্যক্তি নাজমার সাথে রিকশায় উঠে পৌরসভার ইসমালপুরে একটি ষ্টুডিওতে যান। সেখানে গিয়ে স্বর্ণের কানের গহনা খোলে নাজমা নিজের ভ্যানিটি ব্যাগে রেখে ছবি তোলার প্রস্তুতি নেয়। এ সময় নাজমাকে নিজের হাতে একটি দরখাস্ত লিখতে বলেন ওই ব্যক্তি। কথামত নাজমা দরখাস্ত লিখতে থাকে। এ সময় কৌশলে ভ্যানিটি ব্যাগটি নিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারক।

এ ব্যাপারে প্রতারণার শিকার নাজমা জানায়, আমি খুব অসহায়। একটি চাকরি ভীষন প্রয়োজন ছিল বিধায় সরল বিশ্বাসে প্রতারক যা বলছে তাই শুনছিলাম। আমার চাকরিও হলো না বরং প্রতারণার শিকার হয়ে তিন আনা ওজনের স্বর্ণের গহনা হারালাম। যার আনুমানিক মূল্য প্রায় সাত হাজার টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী