মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঞ্চল্যকর সেই হত্যা ! মিতুর সিম পাওয়া গেল ভোলার রিকশাচালকের কাছে

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মোবাইল ফোনের সিমটি ভোলার এক রিকশাচালকের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বুধবার দুপুরে মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা জানান, ডিবির একটি দল মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা থেকে সিমটি উদ্ধার করে।

রিকশাচালকের কাছ থেকে সিমটি উদ্ধার করা হলেও মিতুর মোবাইল ফোনটি তার কাছে পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তারা। যার কাছ থেকে সিমটি পাওয়া গেছে তিনি চট্টগ্রামে রিকশা চালাতেন। নগরীর বাকলিয়া এলাকার রাস্তায় কয়েক মাস আগে তিনি সিমটি কুড়িয়ে পান বলে দাবি করেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গত ৫ জুন চট্টগ্রামে ও আর নিজাম রোডে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মাহমুদা খানম মিতুকে প্রথমে ছুরিকাঘাত এবং পরে মাথায় গুলি করে হত্যা করে। সেদিন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন মিতু। চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে ৫০ গজ দূরে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের দায়িত্বে ছিলেন বাবুল আক্তার। এসপি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় পুলিশ সদর দপ্তরে আসেন। ঢাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে কয়েকজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা