রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চার বছরের শিশু ধর্ষণের শিকার !

চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার এবং ঘটনাটি ঘটেছে রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় । শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকেলে ঢাকা মেডিক‍্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, শিশুটি তার পরিবারের সাথে কামরাঙ্গীচর এলাকায় একটি বাড়ির ২য় তলায় ভাড়া থাকতো। গত সোমবার সন্ধ্যার দিকে বাড়িওয়ালার ছেলে মাহাবুব (২২) শিশুটিকে তার রুমে আটকে রেখে ধর্ষণ করে। রাতে শিশুটিকে মাহাবুবের ঘর থেকে উদ্ধার করে তার পরিবার।

ওসি শাহিন ফকির জানান, পরিবার চক্ষুলজ্জার কারণে কাউকে কিছুই বলেনি। বুধবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার মা থানায় এসে নিজেই বাদী হয়ে একটি মামলা করেন। মামলা নং ১৭।

ঘটনার পর থেকে মাহাবুবসহ তার পরিবারের সবাই পালিয়ে গেছেন। অভিযুক্ত মাহবুবকে ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী