মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চুয়াডাঙ্গা : জেলার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিলনের (৩২) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষিতার বাবা বলেন, তার মেয়েকে খেলা করতে যাওয়ার কথা বলে সোমবার (১৬ মে) বেলা প্রায় ২টার দিকে বাঘাডাঙ্গা গ্রামের গোয়ালপাড়ার আব্দুল মজিদের ছেলে ম্যানেজিং কমিটির সদস্য মিলন তার ঘরে ডাকে। সেখানেই তাকে সে ধর্ষণ করে। এরপর আশপাশের লোকজন মিলনকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে মিলনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালানো হচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুললাহ ধর্ষণের ব্যাপারটি চাপা দিতে নানা বাহানা করছে বলে ধর্ষিতার বাবা অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে সোমবার বিকেল ৪টার দিকে বাঘাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুললাহ’র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনি কীভাবে এ ধর্ষণের ঘটনাটি জানলেন? কারা আপনাকে এটা জানালো?’

তিনি আরও বলেন, ‘আমি এখন দামুড়হুদা উপজেলায় বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় সাজানো নিয়ে ব্যস্ত। পরে আপনার সঙ্গে কথা বলব।’

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, বাঘাডাঙ্গা ছাত্রী ধর্ষণের ব্যাপারটি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী