চুয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণ করেছে বাবা !


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামীতে সৎ মেয়েকে ধর্ষণ করলো বাবা।গতকাল বুধবার সকালে ধর্ষকের সৎ মেয়ে তার বাবা ঠাণ্ডুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছে।
বুধবার সন্ধ্যায় ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।ধর্ষিতা জামজামী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
ধর্ষিতা জানায়, উপজেলার জামজামী গ্রামের মখছেদ আলীর ছেলে ঠাণ্ডু রাতে ভয় দেখিয়ে তাকে প্রায়ই জোর পূর্বক ধর্ষণ করত। এক পর্যায়ে ঘটনাটি তার মাকে জানায়। পরের দিন রাতে মা ন্যাক্করজনক ঘটনার প্রমান পেয়ে সকালে মেয়েকে নানার বাড়িতে নিয়ে আসে। এর পর গত বুধবার সকালে বিচার চেয়ে থানায় সৎ বাবা ঠাণ্ডুর বিরুদ্ধে মামলা দায়ের করে।
জানা যায়, ঠাণ্ডু বহু বিয়ের নায়ক। সৎ মেয়ের উপর পাষবিক নির্যাতন করায় তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ওঠে। পরের দিন ঠাণ্ডু শশুর বাড়িতে গিয়ে স্ত্রীর উপর চড়াও হয়। এর পর স্ত্রী ও শশুর ঠাণ্ডুকে কুপিয়ে আহত করে।
আলমডাঙ্গা থানার ওসি তদন্ত মেহেদী রাসেল মামলার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ডাক্তারী পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













