বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতাকে পাচ্ছে না পুলিশ

রাজধানীর গুলিস্তানে অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তাঁদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এঁরা হলেন- ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

গুলিস্তানে সংঘর্ষের ঘটনার চার দিন পর গত সোমবার রাতে ওই দুজনসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলিস্তানের হকারদের ওপর হামলা, মারধর ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের ধরতে অভিযান চলছে বলে রাতে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

গত ২৭ অক্টোবর গুলিস্তান এলাকায় সড়ক ও ফুটপাত থেকে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।-প্রথম আলো

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী