‘ভারতকে লক্ষ্য করে অবিরত মর্টার ছুঁড়ছে পাকিস্তান’


ভারতের গ্রামগুলোকে লক্ষ্য করে অবিরত মর্টার শেলিং করছে পাকিস্তান। এমনটাই জানালেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ডিকে উপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পাক রেঞ্জার্সরা অগুন্তিবার সংঘর্ষ বিরতি ভেঙে গুলি চালাচ্ছে। তিনি আরও জানান, এই গুলির জবাব দিলেও বিএসএফ কখনই পাকিস্তানের গ্রামগুলিকে লক্ষ্য করে
গুলি চালায় না। শুধুমাত্র মিলিটারি বাংকারেই গুলি চালায় বিএসএফ। ১৪টি পাকিস্তানি বাংকারকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে বিএসএফ ইন্সপেক্টর জেনারেলের মতে, পাকিস্তানের সাধারণ নাগরিকের যদি কোনও ক্ষতি হয়ে থাকে তাহলে তারা আর্মি বাংকারের খুব কাছেই বাস করেন তাই। সীমান্তের কাছে থাকা ৪০০টিস্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, এদিনই পাকিস্তান ইস্যু নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অজিত দোভাল, দলবীর সিং সুহাগ প্রমুখ। গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর থেকে আরও অশান্ত হয়ে উঠেছে ভারত-পাক সীমান্ত।-কলকাতা২৪
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













