রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রীকে যৌন হয়রানি,ঢাবি শিক্ষককে বহিষ্কার করেছে

ছাত্রীকে যৌন হয়রানিতে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন।

নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে বাসায় নিয়ে গিয়ে যৌন হয়রানির অভিযোগ ছিল সাইফুল ইসলামের বিরুদ্ধে। গত বছরের ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। হয়রানির শিকার ওই ছাত্রীর বক্তব্য অনুযায়ী, পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ১৩ সেপ্টেম্বর বিকেলে এই শিক্ষক তাকে বাসায় ডাকেন। এরপর তাকে যৌন হয়রানি করা হয়।
এরপর তার শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুললে গত বছরের ১৫ সেপ্টেম্বর জরুরি এক সিন্ডিকেট সভায় অধ্যাপক সাইফুলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল। এমনকি তাকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতিও দেয়া হয়। তবে তাকে চাকরিচ্যুত করার দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী