শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে মারধর

খুলনা মেডিকেল কলেজের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আলী আহসান নামে এক সহকারী অধ্যাপককে মারধর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার পর থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই শিক্ষক স্বাচিপ নেতা বলে সূত্র জানিয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় ওই শিক্ষকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক আলী আহসান বেলা ১১টার দিকে কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত ছাত্ররা শিক্ষককে মারধর করে একটি কক্ষে আটক করে রাখেন। পরে বেলা দেড়টার দিকে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এদিকে কলেজ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়ার পর ছাত্ররা তাকে মুক্ত করে দেয়।

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী