ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী আহত


ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম ফারহান তানভীর প্রিয়ন্ত। তিনি শাবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত।
মঙ্গলবার সকালে সিলেট নগরীর লামাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটিয়ে আজ ক্যাম্পাসে ফিরছিলেন প্রিয়ন্ত। রিকশায় নগরীর লামাবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় এক ছিনতাইকারী প্রিয়ন্তকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
শাবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হাওলাদার জানান, ফারহান তানভীর প্রিয়ন্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













