বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ছেলে দোষ করে থাকলে তার শাস্তি হয়েছে, লাশ চাই না’

‘আমার ছেলে যদি দোষ করে থাকে, তাহলে তার শাস্তি হয়েছে। আমার আর বলার কিছুই নেই।’- কান্না জড়িত গলায় একথাই বললেন কথিত শীর্ষ জঙ্গী মারজানের মা সালমা খাতুন। পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলশানে গত বছরের জুলাইতে যে জঙ্গী হামলা হয়েছিল তার অন্যতম হোতা ছিলেন নুরুল ইসলাম মারজান। শুক্রবার ভোররাতে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এক বন্দুকযুদ্ধে মারজান এবং তার এক সহযোগী নিহত হন বলে দাবি করছে পুলিশ।

সালমা খাতুন জানান, তাঁর ছেলে দোষ করেছে, সে দোষী, সে অন্যায়কারী। তার লাশ তিনি চান না। তবে সরকার যদি স্বইচ্ছায় লাশ দেয়, দেবে। সরকারের কাছে তাঁর কোন আবেদন, আপত্তি কোন কিছুই নেই। তিনি লাশ চাননি।

অনেকটা একই কথাই বলেছেন মারজানের বাবা নিজামউদ্দীন। তিনি পেশায় একজন দর্জি। শুক্রবার সকাল আটটার দিকে তিনি খবর পান যে তাঁর ছেলে নিহত হয়েছে। তিনি বলেন, মারজান যে কাজ করেছে বলে অভিযোগ করা হচ্ছে, সত্যি যদি সেই কাজের সঙ্গে সে জড়িত হয়ে থাকে, তাহলে তার বিচার করেছে সরকার।

‘আমি ছেলের মুখের থেকে তো আর শুনতে পারলাম না যে সে এই কাজে জড়িত ছিল কীনা। এখন যেভাবেই হোক, আমার ছেলে নিহত হয়েছে। যদি সরকার আমার ছেলেকে বাড়িতে পৌঁছে দিতে পারে, এলাকাবাসীর আবেদন, তারা তাকে বহুদিন দেখেনি। এলাকাবাসী তাকে ভালোবাসতো। সেই হিসেবে তাকে দাফন করবো।’

তিনি আরও বলেন, ‘এখন আমি লাশ গ্রহণ করবে, আমার সেরকম সামর্থ্য নেই। আমি গরীব মানুষ। আমার সামর্থ্য নেই ওখানে গিয়ে লাশ নিয়ে আসার। আমি পারবো না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী